avertisements 2
Text

দিলারা জাহান

যেভাবে রাষ্ট্রই তৈরি করে ধর্ষকদের

প্রকাশ: ১২:০০ এএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ১২:১৮ পিএম, ৩ অক্টোবর,শনিবার,২০২৬

Text

বাংলাদেশে ধর্ষণ এখন আর একক অপরাধ নয়— এটি আমাদের সামাজিক কাঠামো, বিচারব্যবস্থা ও রাজনৈতিক সংস্কৃতির যৌথ পাপফল। অপরাধীরা জানে, আইন আছে, কিন্তু তার প্রয়োগ দুর্বল; আদালতের জটিলতা, জামিনের অপব্যবহার, মামলার ধীরগতি— সব মিলিয়ে তারা নিশ্চিন্ত থাকে। একজন ধর্ষককে গ্রেপ্তার করা যত সহজ, তাকে সাজা দেয়া ততই কঠিন।

এই সমাজে ধর্ষণের দায় আজও পোশাকে, আচরণে, কিংবা মেয়েদের স্বাধীনতায় চাপিয়ে দেয়া হয়। অথচ বাস্তবতা হলো— ধর্ষিতার বয়স এখন পাঁচ, আট, দশ। তারা কোনো পোশাকই পরার বয়সে পৌঁছায়নি। সুতরাং এই দায় ব্যক্তির নয়, রাষ্ট্রের।

রাষ্ট্র তখনই অপরাধীর কারখানা হয়ে ওঠে, যখন বিচারপথে ন্যায় মরে যায়। পূজার ধর্ষক সাইফুল আট বছর জেলে থেকে মুক্ত, অন্য ধর্ষকরা জামিনে মুক্ত হয়ে ফুলের মালা পরে বাড়ি ফেরে— এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, রাষ্ট্রীয় উদাসীনতার প্রতিচ্ছবি। এমন সমাজে ধর্ষণ কেবল অপরাধ নয়, এটি হয়ে দাঁড়িয়েছে একধরনের অনুশীলিত সংস্কৃতি— যেখানে অপরাধীরা জানে, শেষ পর্যন্ত তাদের কিছুই হবে না।

আইনজীবী, পুলিশ, প্রশাসন— সবাই তাদের অংশ নিচ্ছে এই নীরব চক্রে। একজন ধর্ষককে রক্ষা করা মানেই ভবিষ্যতের আরও পাঁচজন ধর্ষককে জন্ম দেয়া। এই চক্র থামাতে হলে আইনের প্রয়োগে উদাহরণ সৃষ্টি করতে হবে— এমন শাস্তি, যা ভয় তৈরি করবে, শুধু কাগজে নয়, বাস্তবে।

আমরা বারবার দেখি— রাষ্ট্র নীরব, সমাজ নির্বিকার। আমাদের প্রতিবাদ কাগজে বন্দি হয়ে যায়। অথচ প্রতিটি মেয়েশিশু, প্রতিটি নারী এই অন্যায়ের ভার বহন করছে প্রতিদিন।

এই নৈঃশব্দ্যের মধ্যেই আসল ভয় লুকিয়ে আছে। কারণ যতদিন আমাদের কন্যা, বোন, মা নিরাপদ নয়— ততদিন আমরা কেউই নিরাপদ নই।

রাষ্ট্রের উচিত এখনই বুঝে নেয়া— ধর্ষক জন্ম নেয় পরিবারে নয়, জন্ম নেয় রাষ্ট্রের অকার্যকর আইন ও ন্যায়ের অভাবে। রাষ্ট্র যদি সত্যিই দায়িত্ব নেয়, তবে এ সমাজে কোনো  ধর্ষক আর জন্ম নেবে না।

বিষয়: ধর্ষক
avertisements 2
বাংলাদেশ সীমান্তের পাশে রাখাইনে বিমান হামলায় ৫০ প্রাণহানি, জাতিসংঘের উদ্বেগ

৯ কোটি টাকার সেতুতে নেই সংযোগ সড়ক, পারাপার মই বেয়ে! 

জাইমা রহমান নিজ যোগ্যতার ভিত্তিতে জাতিসংঘে নিয়োগ পেয়েছেন: মাহদী আমিন

ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, অংশ নিবেন একাধিক কর্মসূচিতে

কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর

২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, চার কর্মকর্তাকে শোকজ

ল্যাপটপ চুরির দায়ে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন

ফ্লোরিডায় ওজন কমানোর নকল ওষুধ বিক্রির অভিযোগে দুই ভারতীয় নারীর বিরুদ্ধে মামলা 

দুই দশক পর ইরাক থেকে বিদায় নিল মার্কিন বাহিনী, দেশজুড়ে বিজয় উৎসব

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি প্রায় ১০৬ ডলার

অস্ট্রেলিয়ার OAM পদক পেলেন বাংলাদেশি অধ্যাপক শাহজাহান খান

বাংলাদেশকে বিশেষায়িত ওষুধে শুল্কে ছাড় দিলো যুক্তরাষ্ট্র

সৌদিতে প্রবাসী বাংলাদেশীদের জন্য জরুরি নির্দেশনা

কূটনীতির পথ খোলা, তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে যুদ্ধের জন্যও ‘সম্পূর্ণ প্রস্তুত’ আমরা: ইরান

দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!

কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক

সিডনিতে দুই বাংলাদেশীর  আকস্মিক মৃত্যু
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ

সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা

কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার

মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার

হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার

খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি

নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন

কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু

মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু

‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি