avertisements 2

চীনা পণ্যের ওপর শুল্কারোপ নিয়ে, সুর পাল্টালেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ ফেব্রুয়ারী,শনিবার,২০২৬ | আপডেট: ০৪:৪৮ এএম, ১৪ ফেব্রুয়ারী,শনিবার,২০২৬

Text

নির্বাচনী প্রচারের সময় বলেছিলেন, তিনি ক্ষমতায় গেলে চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ শুল্ক আরোপ করবেন। এরপর গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই বলেছিলেন, আগামী ফেব্রুয়ারি থেকে চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেন। এখন আবার সেই বক্তব্য থেকেও সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প।

এখন তিনি সুর পাল্টে বলছেন, চীনা পণ্যের ওপর ‘আপাতত’ কোনো শুল্ক আরোপ করা হবে না। গতকাল বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা চীনের ওপর শুল্ক বসাতে চাই। কিন্তু চীন চায় না আমরা তাদের ওপর শুল্ক বসাই। আপাতত আমিও চাচ্ছি না শুল্ক আরোপ করতে। তবে আমাদের সেই ক্ষমতা আছে, যা চীনের ওপর বিশাল চাপ।’

এ দিকে চীন বলেছে, তারা ‘সংলাপ ও পরামর্শের মাধ্যমে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কারোপ বিষয়ক মতপাথ্যর্কের অবসান ঘটাতে চায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ শুক্রবার বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা দুই দেশের জন্যই উপকারী। বাণিজ্য ও শুল্ক যুদ্ধে কেউ জয়ী হবে না। এটি কারও স্বার্থের জন্যই ভালো হবে না। বৈশ্বিক স্বার্থের জন্যও না।’

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার চীন। যুক্তরাষ্ট্রের বাজার চীনের পণ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তারপরও চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ব্যাপারে ট্রাম্প বলেছিলেন, চীন থেকে আসা ভয়াবহ মাদক ফেন্টানিলের কারণেই দেশটির বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এর আগে ট্রাম্প বলেছিলেন, ‘চীন থেকে অতিমাত্রায় ফেন্টানিল আসছে এবং যুক্তরাষ্ট্র রীতিমতো সয়লাব হয়ে গেছে এই মাদকে। আমি আশা করব, শুল্ক বৃদ্ধির পর বেইজিং এই মাদক চোরাচালান চক্রের বিরুদ্ধে কঠোর হবে।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2