avertisements 2

এবার খলচরিত্রে অভিনয় করতে চান নায়িকা পূর্ণিমা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ অক্টোবর,মঙ্গলবার,২০২৬ | আপডেট: ০৮:৪৫ পিএম, ২৭ অক্টোবর,মঙ্গলবার,২০২৬

Text

প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে রোমান্টিক নায়িকা হিসেবে দর্শকের কাছে পরিচিত চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। এবার সেই পরিচিত ইমেজের বাইরে গিয়ে ব্যতিক্রমী ও নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চান তিনি। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের এমন আগ্রহের কথা জানান এই অভিনেত্রী।

পূর্ণিমা জানান, নতুন ও ভিন্নধর্মী চরিত্র পেলে সিনেমায় কাজ করতে চান তিনি। বর্তমানে সিনেমা ও ওটিটিতে অনেক অভিনেত্রীকে নেতিবাচক কিংবা প্রচলিত ধারার বাইরে থাকা চরিত্রে দেখা যাচ্ছে। এমন চরিত্রে নিজেকেও পর্দায় তুলে ধরতে চান তিনি। তাঁর প্রত্যাশা, এমন একটি চরিত্রে অভিনয় করবেন, যা দেখে দর্শকের মনে চরিত্রটির প্রতি ঘৃণা তৈরি হবে। এ ধরনের চরিত্রে তাঁকে আগে কেউ কল্পনা করেননি বলেও উল্লেখ করেন অভিনেত্রী।

দীর্ঘ অভিনয়জীবনে পূর্ণিমা উপহার দিয়েছেন বেশ কিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র। নির্মাতা কাজী হায়াতের ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মনের মাঝে তুমি’, ‘যোদ্ধা’, ‘হৃদয়ের কথা’, ‘লোভে পাপ পাপে মৃত্যু’, ‘শাস্তি’, ‘সুভা’, ‘মনের সঙ্গে যুদ্ধ’ ও ‘সুলতান’।

বড় পর্দায় দীর্ঘদিন ধরে তাঁর উপস্থিতি তুলনামূলক কম থাকলেও মুক্তির অপেক্ষায় রয়েছে পূর্ণিমা অভিনীত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমা। পরিচিত রোমান্টিক ইমেজের বাইরে গিয়ে নতুন ধরনের চরিত্রে তাঁকে কবে দেখা যাবে, তা জানতে আগ্রহী তাঁর ভক্তরা। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2