avertisements 2

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ মার্চ,সোমবার,২০২৬ | আপডেট: ১০:২১ পিএম, ১৬ মার্চ,সোমবার,২০২৬

Text

সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশব্যাপী ‘নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (১৬ মার্চ) সকালে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় কোদাল দিয়ে মাটি কেটে তিনি এই বিশাল কর্মযজ্ঞের সূচনা করেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী খালের পাড়ে একটি বৃক্ষ রোপণ করেন।

সাহাপাড়া খাল পুনঃখননের এই উদ্বোধনের মধ্য দিয়ে আজ থেকেই সারা দেশে একযোগে জলাধার সংরক্ষণের কাজ শুরু হলো। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন প্রান্তে মোট ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। মূলত পানির নাব্যতা বৃদ্ধি এবং কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এই মেগা প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।

প্রথম পর্যায়ে দেশের ৫৪টি জেলায় এ কর্মসূচি শুরু হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাধার সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।

প্রধানমন্ত্রী তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে এ কর্মসূচি শুরু করেছেন। জিয়াউর রহমান তাঁর শাসনামলে দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, যা গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন ও সেচব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বর্তমান উদ্যোগকে সেই কর্মসূচির ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

এর আগে আজ রোববার সকালে প্রধানমন্ত্রী বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার অনুষ্ঠানস্থলে গিয়ে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2