ডিএনসিসির তহবিলে ১,২৬০ কোটি টাকা জমা রেখে এসেছি: মোহাম্মদ এজাজ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। ফাইল ছবি: টিবিএস
সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোষাগার খালি হওয়ার খবর নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন সংস্থাটির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ।
তিনি দাবি করেছেন, দায়িত্ব হস্তান্তরের সময় তিনি সিটি কর্পোরেশনের তহবিলে এক হাজার ২৬০ কোটি টাকারও বেশি জমা রেখে এসেছেন।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।
মোহাম্মদ এজাজ তার পোস্টে উল্লেখ করেন, বিদায়বেলায় তিনি আর্থিকভাবে সমৃদ্ধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রেখে এসেছেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'আমি সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে এক বছর মেয়াদের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম। আমার এক বছরের মেয়াদের শেষ দিনে (১০ ফেব্রুয়ারি, ২০২৬) দায়িত্ব বুঝিয়ে দেই। সেদিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৬টি অ্যাকাউন্টে মোট ১,২৬০ কোটি ১৫ লক্ষ ৫১ হাজার তিনশত ১১ টাকা ৬০ পয়সা তহবিলে জমা রেখে একটি সমৃদ্ধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রেখে এসেছিলাম।'
শুভকামনা জানিয়ে তিনি আরও লেখেন, 'আশাকরি সুন্দর ঢাকা গড়তে বর্তমান টিম আরও ভালো করবে। শুভকামনা।'
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





