avertisements 2

ওসমান হাদি মারা গেছেন 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ ডিসেম্বর,শুক্রবার,২০২৫ | আপডেট: ০৩:৫৫ এএম, ২৫ আগস্ট,মঙ্গলবার,২০২৬

Text

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা এক ফেসবুক পোস্টে লিখেছেন, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় আল্লাহ মহান জুলাই বিপ্লবী ওসমান হাদীকে শহিদ হিসেবে কবুল করেছেন।

ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও বিষয়টি জানানো হয়েছে। রাত ৯টা ৫০ মিনিটের দিকে।

 
এর আগে এক ফেসবুক পোস্টে এ তথ্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
 
প্রেস সচিব বলেন, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। রাত ৯:৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
 
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে।
 
গত সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। তার সঙ্গে তার ভাই ছাড়াও বাংলাদেশি চিকিৎসক ও নার্সরা রয়েছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2