রানির শেষকৃত্যে যোগ দেবেন বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন। শুক্রবার সাংবাদিকদের তিনি এ কথা জানিয়ে বলেন, আমি এখনো বিস্তারিত জানি না। তবে আমি যাচ্ছি।
রানির শেষকৃত্যানুষ্ঠানের তারিখ এখনো নিশ্চিত করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে ১৯ সেপ্টেম্বর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। বাইডেন জানান, তিনি এখনো রানির ছেলে রাজা তৃতীয় চার্লসের সাথে কথা বলেননি।
ওহিয়োর কলম্বাস ইন্টারন্যাশনাল বিমানবন্দরের উদ্দেশে এয়ার ফোর্স ওয়ানে চড়ার আগে মিডিয়ার মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। সেখানে বক্তব্য রাখার কথা রয়েছে তার।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের স্থায়ী ভিসা বন্ড
‘আমি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি’: ফিলিস্তিনি অধ্যাপক
মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে বেড়ে ৪১
‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’,চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা





