বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্যের সংকট হতে পারে, সতর্ক করছে জাতিসংঘ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত সমাধান করা না গেলে আগামী মাসগুলোতে বিশ্বজুড়ে খাদ্যের সংকট ভয়াবহ আকার ধারন করতে হতে পারে। আর এই জন্য রাশিয়া-ইউক্রেন সমস্যার দ্রুত সমাধানের তাগিদ দিয়েছে জাতিসংঘ।
নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বুধবার (১৮ মে) রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব কতটা ভয়াবহ সেবিষয়ে কথা বলছিলেন। গুতেরেস বলেন, যুদ্ধের কারণে দামের ঊর্ধ্বগতি দরিদ্র দেশগুলোতে খাদ্য নিরাপত্তাহীনতাকে আরও বাড়িয়ে তুলছে।
গুতেরেস বলেন, ইউক্রেনের রপ্তানি যদি যুদ্ধ-পূর্ব পর্যায়ে ফিরে না যায়, তবে বিশ্ব দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে; যা বছরের পর বছর ধরে চলতে পারে। যুদ্ধ ইউক্রেনের বন্দর থেকে সরবরাহ বন্ধ করে দিয়েছে, যা দিয়ে একসময় প্রচুর পরিমাণে সূর্যমুখী তেলের পাশাপাশি ভুট্টা ও গমের মতো শস্য রপ্তানি করা হতো।
সংঘাত বিশ্বব্যাপী পণ্যের সরবরাহ হ্রাস করেছে এবং দাম বৃদ্ধি করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী খাদ্যের দাম গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি।গুতেরেস বলেন, এই যুদ্ধ ‘অপুষ্টি, ব্যাপক ক্ষুধা এবং দুর্ভিক্ষ ছাড়াও লাখ লাখ মানুষকে খাদ্য নিরাপত্তাহীনতার দিকে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে।
তিনি বলেন, পৃথিবীতে এখন যথেষ্ট খাবার আছে যদি আমরা একসঙ্গে কাজ করি। কিন্তু আমরা যদি আজ এই সমস্যার সমাধান না করি, তাহলে আগামী মাসগুলোতে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতি মুখোমুখি হবো।
তিনি সতর্ক করে বলেন, ইউক্রেনের খাদ্য এবং রাশিয়া ও বেলারুশের উৎপাদিত সার বিশ্ব বাজারে পুনরায় না আসা পর্যন্ত খাদ্য সংকটের কোনো কার্যকর সমাধান নেই। গুতেরেস আরও বলেন, খাদ্য রপ্তানি স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে রাশিয়া ও ইউক্রেনের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ‘নিবিড় যোগাযোগ’ রাখছেন তিনি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সার্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ রাস্তায়, নেতৃত্বে শিক্ষার্থীরা
এবার পাকিস্তানে আত্মপ্রকাশ করল ‘তেলাপোকা আওয়ামি লিগ’
আহমাদিনেজাদকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে যাচ্ছে মার্কিন সিনেট





