ট্রেন থামিয়ে দই কেনায় চালক বরখাস্ত
ট্রেন থেকে নেমে দই কিনলেন চালক। অনির্ধারিত জায়গায় ট্রেন থামিয়ে দই কিনে রীতিমত আলোচনার জন্ম দিয়েছেন চালক। দই কিনে শুরু করলেন আবারো যাত্রা।
গত সোমবার (০৬ ডিসেম্বর) পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে করাচী যাচ্ছিল ট্রেনটি। ট্রেন চালকের অনির্ধারিত এই যাত্রা বিরতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ওই ট্রেন চালককে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।
বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের ওই ঘটনায় পাকিস্তান রেলওয়ের নিরাপত্তা ও নীতিমালা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ দেশটিতে অব্যবস্থাপনা ও অবহেলার কারণে প্রায়ই রেল দুর্ঘটনা ঘটে। দেশটির রেল মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ ইজাজ-উল-হাসান শাহ বুধবার এএফপিকে জানান, যখন যাত্রাপথের মাঝে হঠাৎ ট্রেন থামানো হয় তখন সেটা ঝুঁকির কারণ হতে পারে। নিরাপত্তার সঙ্গে আপস করার মতো কোনো ব্যাপার আমরা সহ্য করতে পারি না।
এ ব্যাপারে দেশটির রেলমন্ত্রী আজম খান স্বাতী এক বিবৃতিতে সতর্ক করে বলেছেন, তিনি কাউকে ব্যক্তিগত কাজে জাতীয় সম্পদ ব্যবহার করতে দেবেন না। পাকিস্তান রেলওয়ের এক কর্মকর্তা অবশ্য স্বীকার করেছেন যে, দেশটিতে এ ধরনের ঘটনা অস্বাভাবিক নয়। সেখানে তদারকির বেশ অভাব রয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত
ইসরায়েলের পারমাণু অস্ত্র নিয়ে ৬০ বছরের গোপনীয়তা কি ভাঙতে যাচ্ছে?
পঞ্চম মেয়াদে মার্কিন সিনেটে জিতলেন ফিলিস্তিনি রাশিদা তালিব





