ইন্দোনেশিয়ার কারাগারে ভয়াবহ আগুন, নিহত ৪১
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ সেপ্টেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৮:৩৮ এএম, ২ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৬
ইন্দোনেশিয়ার একটি কারাগারে ভয়াবহ আগুনে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৯ জন বন্দী। কারাগারটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি সংখ্যক বন্দী অবস্থান করছিলেন। স্থানীয় সময় বুধবার গভীর রাতে বানতেন প্রদেশের একটি কারাগারে আগুন লাগে।
দেশটির আইন ও মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র রিকা জানান, তাংগেরাং কারাগারের সি ব্লকে রাত ১ থেকে ২টার মধ্যে আগুন লাগে। সংশ্লিষ্টরা এখনো সেখানে কাজ করছেন। আগুন লাগার কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হবে।
তিনি জানান, মাদক সংক্রান্ত মামলার আসামিরা ওই ব্লকে ছিলেন। ওই ব্লকে ধারণ ক্ষমতা ১২২ জনের। তবে ধারণ ক্ষমতার অনেক বেশি আসামি সেখানে ছিলেন।
সরকারি তথ্য অনুযায়ী, রাজধানী জাকার্তার কাছে তানজেরাং কারাগারে দুই হাজারের বেশি বন্দী রয়েছে। সংখ্যাটি ধারণক্ষমতার চেয়ে ৬০০ বেশি।
কমপাস টিভির ভিডিওতে দমকলকর্মীদের ভবনটির ভয়াবহ আগুন দমনের চেষ্টা করতে দেখা যায়। টিভিতে বলা হয়, অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আটজন মারাত্মকভাবে ও ৭৩ জন সামান্য আহত হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ইরান যে শর্তের ভিত্তিতেই যুদ্ধের ইতি টানবে: মাসুদ পেজেশকিয়ান
এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না: ব্রিটিশ প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রজুড়ে চলছে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভ
যুক্তরাষ্ট্র ‘খুব শিগগিরই’ ইরান থেকে সরে আসার পরিকল্পনা করছে: জেডি ভ্যান্স





