গিনির প্রেসিডেন্টকে হটিয়ে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী
পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে সামরিক অভ্যুত্থানের খবর পাওয়া গেছে। টেলিভিশনে সংক্ষিপ্ত বার্তায় বিদ্রোহী সেনারা সরকার ও সংবিধান বিলুপ্তির ঘোষণা দিয়েছেন।
রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সেনাবাহিনীর সদস্যরা প্রেসিডেন্ট আলফা কোন্ডেকে ঘিরে রেখেছেন। আরেকটি ভিডিওতে দেখা যায়, গিনির পতাকা গুটিয়ে সেনাবাহিনীর একজন কর্নেল বলছেন, নিজেদের ভাগ্য আমরা নিজের হাতে নিয়ে নিচ্ছি।
এর আগে গিনির রাজধানী কোনাক্রির প্রেসিডেন্ট প্যালেসে ব্যাপক গুলির শব্দ শোনা যায়। তবে কারা এই গুলিবর্ষণ করেছে সেটা জানা যায়নি । গিনির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, সেনাবাহিনীর স্পেশাল ফোর্স প্রেসিডেন্ট প্যালেসে আক্রমণ করে। তবে সেই আক্রমণ প্রতিহত করা হয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষায় অভিযান চলছে বলেও জানান তিনি। প্রতিরক্ষা মন্ত্রীর এমন বক্তব্যের পর গিনির ক্ষমতা দখল নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’,চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা
পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
উত্তপ্ত নয়াদিল্লি রণক্ষেত্র, যন্তর মন্তরে ইন্টারনেট বন্ধ
ককরোচ জনতা পার্টির সংসদ অভিমুখে যাত্রা, চ্যালেঞ্জের মুখে সরকার





