আফগানিস্তান থেকে ফিরলেন ৬ বাংলাদেশি
আফগানিস্তান থেকে ফিরলেন ৬ বাংলাদেশি
কয়েক দফার প্রচেষ্টার পর অবশেষে আফগানিস্তান থেকে দেশে ফিরেছেন ছয় বাংলাদেশি। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা কাতার থেকে দুবাই হয়ে বাংলাদেশে আসেন মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটের দিকে। এর আগে তারা আফগানিস্তান থেকে কাতারে গিয়ে পৌঁছান।
আফগানিস্তানের মোবাইল অপারেটর আফগান ওয়্যারলেসে কাজ করতেন এই বাংলাদেশিরা। তারা হলেন- মোহাম্মদ কামরুজ্জামান, রাজিব বিন ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, ইমরান হোসেন, আবু জাফর মোহাম্মদ মাসুদ করিম, শেখ ফরিদ আহমেদ।
তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই এই বাংলাদেশিরা দেশে ফেরার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। ১৬ আগস্ট তাদের ফ্লাইটের আগের দিন ১৫ আগস্ট তালেবানরা কাবুল দখল করে নেওয়ায় সে সময়ে তাদের আর স্বাভাবিকভাবে দেশে ফেরা হয়নি। পরবর্তী সময় কয়েক দফা দেশে ফেরার জন্য বিমানবন্দরে গিয়েও তাদের ফিরে আসতে হয়। ২৬ আগস্ট দ্বিতীয়বারের মতো দেশে ফেরার চেষ্টা করছেন তারা।
সেদিনই তারা বিমানবন্দরে থাকা অবস্থায় শক্তিশালী বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। সে সময় বিমানবন্দরে ১৫ বাংলাদেশি অপেক্ষারত ছিলেন, তবে তাদের মধ্যে কেউ হতাহত হননি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত
ইসরায়েলের পারমাণু অস্ত্র নিয়ে ৬০ বছরের গোপনীয়তা কি ভাঙতে যাচ্ছে?
পঞ্চম মেয়াদে মার্কিন সিনেটে জিতলেন ফিলিস্তিনি রাশিদা তালিব





