যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত শিশু ভর্তির রেকর্ড
যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। দেশটির স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর শনিবার পর্যন্ত ১ হাজার নয়শো দুইজন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। ডয়েচে ভেলের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে। তবে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে এখনও বহু মানুষ ভ্যাকসিনের আওতার বাইরে। ১২ বছরের শিশুদের এখনও ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দেওয়া হয়নি দেশটিতে। তার মধ্যেই বাড়ছে শিশুদের আক্রান্তের সংখ্যা।
জানা গেছে, করোনা আক্রান্ত শিশুদের মধ্যে এখনও ২ দশমিক ৪ শতাংশ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে, শুধু ফ্লোরিডায় শনিবার পর্যন্ত ১৬ হাজার একশো করোনা রোগী ভর্তি হয়েছে হাসপাতালে।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, রোববার(১৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা তিন কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ৮৩৫। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ৩৭ হাজার ৪৩৯ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ১ লাখ ৪৪ হাজার ৬০৯ জন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’,চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা
পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
উত্তপ্ত নয়াদিল্লি রণক্ষেত্র, যন্তর মন্তরে ইন্টারনেট বন্ধ
ককরোচ জনতা পার্টির সংসদ অভিমুখে যাত্রা, চ্যালেঞ্জের মুখে সরকার





