করোনা মোকাবিলায় থাইল্যান্ডে কারফিউ জারি
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হিমশিম খাওয়া থাইল্যান্ড সরকার এবার রাজধানী ব্যাংককসহ দেশের নয়টি প্রদেশে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। আজ শুক্রবার (৯ জুলাই) এক বৈঠক শেষে করোনাভাইরাস টাস্কফোর্সের সরকারি এক কর্মকর্তা এ ঘোষণা দেন। আগামী সোমবার (১২ জুলাই) থেকে কারফিউ চালু হবে। সূত্র: দ্য ব্যংকক পোস্ট।
রাত নয়টা থেকে ভোর চারটা পর্যন্ত সাত ঘণ্টার কারফিউসহ বেশ কিছু কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞায় বলা হয়েছে, লোকজনকে ঘরে থেকেই কাজ করতে হবে, অপ্রয়োজনে বের হওয়া নিষেধ। সুপারমার্কেট, রেস্টুরেন্ট, ব্যাংক, ফার্মেসি ও ইলেকট্রনিকস স্টোরস খোলা থাকতে পারলেও অন্য সব দোকান বন্ধ থাকবে। আর মলগুলো রাত আটটার মধ্যে বন্ধ করতে হবে। পাঁচজনের বেশি মানুষ একত্র হতে পারবে না। রাত নয়টা থেকে গণপরিবহন বন্ধ থাকবে।
দেশটিতে আজ শুক্রবার সর্বশেষ পাওয়া তথ্যে বলা হয়, নতুন করে ৯ হাজার ২৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং ৭২ জনের মৃত্যু হয়েছে। গত এপ্রিল থেকে দেশটিতে করোনার তৃতীয় ঢেউ চলছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সার্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ রাস্তায়, নেতৃত্বে শিক্ষার্থীরা
এবার পাকিস্তানে আত্মপ্রকাশ করল ‘তেলাপোকা আওয়ামি লিগ’
আহমাদিনেজাদকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে যাচ্ছে মার্কিন সিনেট





