বীভৎস! বালি সরতেই ৪০ লাশ
ভারতের উত্তরপ্রদেশ ও বিহারে রাজ্যে সম্প্রতি দেখা গিয়েছিল এক মর্মান্তিক ছবি। নদীর ধারে ধারে সারি দিয়ে পড়ে লাশ। সেগুলো আবার বালির উপরে গেরুয়া কাপড়ে ঢাকা। বর্ষার মরশুম আসতেই বালি থেকে বেরিয়ে পড়ল ওই সব লাশ। যাদের কারো কারো মুখে আবার লাগানো রয়েছে অক্সিজেন মাস্ক। কোথাও আবার গ্লাভসে ঢাকা হাত।
উত্তরপ্রদেশের ইলাহাবাদে বর্ষায় গঙ্গার পানিস্তর বাড়তেই ভেসে উঠেছে একের পর এক লাশ। গত ২৪ ঘণ্টায় অন্তত ৪০টি লাশ একের পর এক ভেসে উঠতে দেখা গেছে। সংবাদমাধ্যমে সেই ছবি ধরা পড়তেই সেখান থেকে লাশগুলোকে সরানোর চেষ্টা শুরু করে দেয় প্রশাসন। আসলে বালি দিয়ে এত দিন লাশগুলো বেশ ভালোই চাপা পড়েছিল। কিন্তু বর্ষা আসতেই বিপত্তি বাড়ে। বর্ষার পানি বালি সরতেই সেই লাশগুলো দেখা যেতে থাকে। খবর পেয়েই ঘাটে ছুটে যান পৌরপ্রশাসনের কর্মীরা। তড়িঘড়ি লাশগুলোর সৎকার করার ব্যবস্থাও করেন তারা।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’,চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা
পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
উত্তপ্ত নয়াদিল্লি রণক্ষেত্র, যন্তর মন্তরে ইন্টারনেট বন্ধ
ককরোচ জনতা পার্টির সংসদ অভিমুখে যাত্রা, চ্যালেঞ্জের মুখে সরকার





