ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ভারতের
আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক বাংলাদেশ সরকার পর্যালোচনা করছে—এমন খবর ভারতের নজরে এসেছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি বলে জানিয়েছে নয়াদিল্লি। তবে নিজেদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ভারত।
বুধবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।
সংবাদ সংস্থা এএনআইয়ের এক সাংবাদিক জানতে চান, বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে—এ বিষয়ে বাংলাদেশ সরকার ভারতকে কিছু জানিয়েছে কি না।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ভারত এ বিষয়ে কিছু গণমাধ্যমের প্রতিবেদন দেখেছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তিনি বলেন, ভারত তার নিজস্ব স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছিলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পাদিত ১০১টি চুক্তি বর্তমান সরকার পর্যালোচনা করছে। এসব চুক্তিতে বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো শর্ত বা বিষয় রয়েছে কি না, তা গভীরভাবে যাচাই করে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।
পরে ১৩ সেপ্টেম্বর এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এসব স্মারক ও চুক্তি জাতীয় সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা ও পর্যালোচনা করা হচ্ছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সৌদি আরবকে রক্ষায় ‘যেকোনো সীমা পর্যন্ত’ যেতে প্রস্তুত পাকিস্তান
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারতসহ ১০ দেশ
ভেঙে যাচ্ছে যুক্তরাজ্য? শিগগির আসছে বড় ঘোষণা!
প্রশান্ত মহাসাগরে তলদেশে স্বর্ণ-রুপার বিশাল মজুতের সন্ধান





