সন্তানকে নিয়ে ছয়তলা থেকে লাফ মায়ের মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশুটি
ছয় মাস বয়সী শিশুকে কোলে নিয়ে বহুতল ভবন থেকে লাফ দিয়েছেন মা। এ ঘটনায় মায়ের মৃত্যু হলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে শিশুটি। হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে ভারতের হায়দরাবাদে।
শুক্রবার (১২ জুন) শহরের মিয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
নিহত নারীর নাম ইসা শাহু (৩৭)। তিনি স্বামী ও দুই সন্তানকে নিয়ে একটি আবাসিক ভবনে বসবাস করতেন। ঘটনার সময় তিনি তার ছয় মাস বয়সী শিশুকে সঙ্গে নিয়েই ভবনের ষষ্ঠ তলা থেকে নিচে লাফ দেন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নারীটি সরাসরি মাটিতে পড়ে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে শিশুটি নিচে পড়ার আগে একটি বেড়ার ওপর আঘাতপ্রাপ্ত হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।
স্থানীয় বাসিন্দারা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের ভাষ্য, শিশুটি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে এবং তার আঘাত গুরুতর নয়।
৩৭ বছর বয়সী ওই নারীর স্থায়ী ঠিকানা মধ্যপ্রদেশে। তিনি থাকতেন হায়দরাবাদে। স্বামী ও দুই সন্তানের সঙ্গে থাকতেন তিনি। যারমধ্যে ছোট শিশুটিকে নিয়ে লাফ দেন। তার অন্য সন্তানটির বয়স মাত্র আট বছর।
পুলিশ জানিয়েছে, তিনি বেশ কয়েক মাস ধরে তীব্র অনিদ্রা, দুশ্চিন্তা এবং সন্তান প্রসব-পরবর্তী মানসিক অবসাদে (পোস্টপার্টাম ডিপ্রেশন) ভুগছিলেন।
যখন তিনি কোলের সন্তানকে নিয়ে লাফ দেন তখন বাড়িতে অন্য সদস্যরা ছিলেন। শুক্রবার দুপুর ৩টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
ইসা ও তার স্বামী দুজনই বেসরকারি চাকরি করতেন এবং অ্যাপার্টমেন্টে থাকতেন। এমন ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছেন ইসার আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা।
সূত্র: এনডিটিভি
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ
আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি : শেহবাজ শরিফ
ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প
ট্রাম্পের ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি বাতিল করলেন আদালত





