নেতানিয়াহুকে হত্যার করার শপথ ইরানের আইআরজিসি বাহিনীর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ মার্চ,রবিবার,২০২৬ | আপডেট: ১২:২৬ এএম, ১৬ মার্চ,সোমবার,২০২৬
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিহত হওয়ার গুঞ্জনের মধ্যেই তাকে হত্যার হুমকি দিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।বেনিয়ামিন নেতানিয়াহুকে নিশানা করার অঙ্গীকার করেছে। রোববার গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত রোববারের বিবৃতিতে বলা হয়, আমরা পূর্ণ শক্তি দিয়ে নেতানিয়াহুকে ধাওয়া ও হত্যা করার প্রচেষ্টা চালিয়ে যাব।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যদি এই শিশু হত্যাকারী ক্রিমিনাল বেঁচে থাকে, তাহলে আমরা তাকে তাড়া করে হত্যা করবো।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা শুরু করে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। দেশ দুইটির হামলায় এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে এক হাজারের বেশি।
‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের প্রথম ধাপের হামলাতেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ তেহরানের কয়েক ডজন শীর্ষ নেতা। তার মৃত্যুর পর দ্বিতীয় পুত্র আয়াতুল্লাহ মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন।





