সিরিয়াকে ‘সন্ত্রাসবাদের তালিকা’ থেকে বাদ দিল কানাডা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ ডিসেম্বর,রবিবার,২০২৫ | আপডেট: ১০:১০ পিএম, ৫ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৬
ছবিঃ সংগৃহীত
কানাডা ঘোষণা করেছে যে তারা সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দিয়েছে এবং হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর সন্ত্রাসী সংগঠন পরিচয়ও প্রত্যাহার করেছে দেশটি।
সিরিয়ায় নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দেশটির প্রতি নিষেধাজ্ঞা শিথিল করা কয়েকটি পশ্চিমা দেশের দলে এবার যোগ দিল কানাডা।
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, এই সিদ্ধান্ত হালকাভাবে নেওয়া হয়নি। এটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ আমাদের মিত্রদের সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং সিরিয়ার স্থিতিশীলতা বাড়ানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রতিফলন।
২০১২ সালে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের হাতে গণতন্ত্রপন্থি বিক্ষোভ দমনের পর দেশটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়লে কানাডা সিরিয়াকে সন্ত্রাসবাদ সমর্থক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে।
এইচটিএস-এর বিরুদ্ধে আল-কায়েদা-সংযোগের কারণে দীর্ঘদিন নিষেধাজ্ঞা ছিল। তবে গত ডিসেম্বর আসাদকে অপসারণের পর সিরিয়ার ক্ষমতায় আসা নতুন নেতৃত্ব, যার প্রধান আহমেদ আল-শারা পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে আসছে। এই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে কয়েকটি দেশ এইচটিএস-কে তালিকা থেকে সরিয়ে সহযোগিতা বৃদ্ধির পথ খুলেছে।
কানাডা জানায়, নিষেধাজ্ঞা শিথিল করা হলেও সিরিয়ার ৫৬ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে, যাদের মধ্যে আছেন ক্ষমতাচ্যুত আসাদ সরকারের সাবেক কর্মকর্তা এবং আসাদ পরিবারের সদস্যরা।
সূত্র: এএফপি
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ পাওয়ার পথ খুললো
ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতি, হাজারো মানুষের বিক্ষোভে উত্তাল মিনিয়াপলিস
৫ লাখ অভিবাসীকে বৈধতা দিলো স্পেন, সুযোগ পাবেন বাংলাদেশিরাও
ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও ভয়াবহ: ট্রাম্প





