ইসরায়েলি বাহিনীর হামলায় আরো ৬৫ ফিলিস্তিনি নিহত
সংগৃহীত ছবি
ইসরায়েলি বাহিনীর হামলায় শুক্রবার ভোর থেকে গাজায় অন্তত ৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটি ও উত্তর গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৪৮ জন। আলজাজিরা চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
আলজাজিরা আরবির খবরে বলা হয়, শুক্রবার সকাল থেকে ইসরায়েলি বাহিনী ১৬টি আবাসিক ভবন এবং বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দেওয়া একটি স্কুল ধ্বংস করেছে।
এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আত্মবিশ্বাসী কণ্ঠে অঙ্গীকার করেছেন, ফিলিস্তিন রাষ্ট্র বলে কিছু থাকবে না।
অধিকৃত পশ্চিম তীরে একটি নতুন ও বড় আকারের বসতি স্থাপন প্রকল্পের চুক্তি সইয়ের অনুষ্ঠানে এই অঙ্গীকার করে বিশ্বজুড়ে নিন্দিত নেতা নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনের অস্তিত্ব থাকবে না।
জেরুজালেমের ঠিক পূর্বে অবস্থিত ইসরায়েলি অবৈধ বসতি মাআলে আদুমিমে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা আমাদের অঙ্গীকার পূরণ করব। ফিলিস্তিন রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকবে না।
ওই জায়গাটি আমাদের জন্য নির্ধারিত। আমরা আমাদের উত্তরাধিকার, আমাদের ভূখণ্ড ও আমাদের নিরাপত্তাকে সমুন্নত রাখব। আমরা এই নগরীর জনসংখ্যা দ্বিগুণ করব।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সার্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ রাস্তায়, নেতৃত্বে শিক্ষার্থীরা
এবার পাকিস্তানে আত্মপ্রকাশ করল ‘তেলাপোকা আওয়ামি লিগ’
আহমাদিনেজাদকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে যাচ্ছে মার্কিন সিনেট





