যুদ্ধবিরতি ঘোষণা করল ইরান, ইসরায়েলের ওপর ‘বিজয় দাবি’
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এক বিবৃতিতে সংস্থাটি ‘ইহুদিবাদী শত্রু ও তার জঘন্য সমর্থকদের ওপর যুদ্ধবিরতি আরোপের জাতীয় সিদ্ধান্ত’ সম্পর্কে জানিয়েছে। খবর আল-জাজিরার।
বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী ‘শত্রুদের নিষ্ঠুরতার প্রতি অপমানজনক ও দৃষ্টান্তমূলক প্রতিক্রিয়া’ জানিয়েছে। গতকাল সোমবার (২৩ জুন) রাতে কাতারে মার্কিন ঘাঁটিতে আক্রমণ ও ভোরে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমেই এই প্রতিক্রিয়া জানানো হয়েছে।
নিরাপত্তা পরিষদ দাবি করেছে, তেহরান তার ভূখণ্ডে আক্রমণের প্রতি আনুপাতিক ও সময়োপযোগীভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। এর ফলে ‘শত্রুকে অনুশোচনা করতে ও পরাজয় মেনে নিয়ে তার আগ্রাসনের একতরফা অবসান ঘটাতে বাধ্য করেছে।
নিরাপত্তা পরিষদ আরও জানিয়েছে, ‘ইসলামী প্রজাতন্ত্র সশস্ত্র বাহিনী শত্রুর কথার ওপর আস্থা না রেখে ট্রিগারে হাত রেখে শত্রু পক্ষের যেকোনো লঙ্ঘনকারী কাজের প্রতি একটি সিদ্ধান্তমূলক ও প্রতিরোধমূলক প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সার্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ রাস্তায়, নেতৃত্বে শিক্ষার্থীরা
এবার পাকিস্তানে আত্মপ্রকাশ করল ‘তেলাপোকা আওয়ামি লিগ’
আহমাদিনেজাদকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে যাচ্ছে মার্কিন সিনেট





