বাসায় মিলল অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর মরদেহ
সংগৃহীত ছবি
অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রী বেটসি আরাকাওয়াকে তাদের বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছে। গতকাল বুধবার নিউ মেক্সিকোর সান্তা ফের বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এক বিবৃতিতে সান্তা ফে কাউন্টি শেরিফের কার্যালয় বলেছে, বুধবার বিকেলে সানসেট ট্রেইলের বাসায় জিন হ্যাকম্যান এবং তার স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আমরা এখনো কোনো অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ পাইনি। তবে আমাদের তদন্ত চলছে।
বিবিসি জানিয়েছে, হ্যাকম্যানের বয়স ছিল ৯৫ বছর ও তার স্ত্রী আরাকাওয়ার বয়স ছিল ৬৩ বছর। তাদের কুকুরটিকেও মৃত অবস্থায় পাওয়া গেছে।
শেরিফ আদান মেনডোজা স্থানীয় সাংবাদিকদের জানান, এই দম্পতির মৃত্যুর সঠিক কারণ বা সময় সম্পর্কেও তারা এখনো জানতে পারেননি।
ছয় দশকের বেশি সময়ের ক্যারিয়ারে দুটি অস্কার, দুটি বাফটা, চারটি গোল্ডেন গ্লোব ও একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন জিন হ্যাকম্যান।
‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’, ‘সুপারম্যান’, ‘দ্য রয়্যাল টেনেনবাউমস’ ও ‘আনফরগিভেন’ সিনেমার জন্য ভক্তরা তাকে অনেক দিন মনে রাখবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সার্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ রাস্তায়, নেতৃত্বে শিক্ষার্থীরা
এবার পাকিস্তানে আত্মপ্রকাশ করল ‘তেলাপোকা আওয়ামি লিগ’
আহমাদিনেজাদকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে যাচ্ছে মার্কিন সিনেট





