যুক্তরাষ্ট্র সফরের আগে বড় ধাক্কা খেলেন নরেন্দ্র মোদি
ফাইল ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, অ্যালুমিনিয়াম ও ইস্পাতজাত পণ্যের ওপর ২৫ শতাংশ নতুন শুল্ক বসানো হবে। চলতি সপ্তাহ থেকেই এই শুল্ক কার্যকর হবে।
এই ঘোষণা এমন সময় দিলেন ট্রাম্প যখন আগামীকাল ১২ ফেব্রুয়ারি দুই দিনের সফরে আমেরিকা যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের এই ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা।
যুক্তরাষ্ট্র বছরে প্রায় ৩০০ কোটি ডলারের ইস্পাত ভারত থেকে আমদানি করে থাকে। নতুন শুল্ক নীতির ফলে ভারতের রফতানি খাতে বড় প্রভাব পড়তে পারে।
এর আগে, চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর ১০% শুল্ক বসিয়েছে আমেরিকা। ট্রাম্প ইতিমধ্যে কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপরও ২৫% শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন, যদিও তা পরে এক মাসের জন্য স্থগিত রাখা হয়েছে।
সূত্র: আনন্দবাজার
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সার্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ রাস্তায়, নেতৃত্বে শিক্ষার্থীরা
এবার পাকিস্তানে আত্মপ্রকাশ করল ‘তেলাপোকা আওয়ামি লিগ’
আহমাদিনেজাদকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে যাচ্ছে মার্কিন সিনেট





