অস্ট্রেলিয়ার ডারউইনে মোটেলে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত
উত্তর অস্ট্রেলিয়ার ডারউইন নগরীতে একটি মোটেলে এক বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় মঙ্গলবার বিকালের দিকে এক বন্দুকধারী ডারউইনের ম্যাকমিন স্ট্রিটের ‘পামস মোটেল’ এ ঢুকে বিভিন্ন কক্ষের দিকে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়।
প্রায় ঘণ্টা খানেক পর স্থানীয় সময় ১৮:০০ মিনিটে পুলিশ ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করে। ওই ব্যক্তি একাই এ হামলা চালিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তারা এই মুহূর্তে সন্দেহভাজন আর কাউকে খুঁজছে না। হামলায় আরো দুইজন গুরুতর আহত হয়েছে বলে বলে জানান নর্দান টেরিটোরি পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক লি মর্গান।
প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, ঘটনাটি সন্ত্রাসবাদের সাথে সম্পৃক্ত নয়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বিএনপি ক্ষমতা নয় দেশ পরিচালনার সুযোগ পেয়েছে : আসাদুজ্জামান রিপন
অস্ট্রেলিয়ায় আইপিডিসি’র ২৫ বছর পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠানমালা
অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সম্মাননা পেলেন একজন বাংলাদেশি অধ্যাপক
অস্ট্রেলিয়া বিএনপির খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভা





