চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে না : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি - ফাইল ছবি
চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের শ্রেণী মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। তবে তারা শিক্ষা বোর্ড থেকে সনদ পাবে।
রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ঘোষণা আসবে। এদিকে, গত মার্চে ঘোষণা আসার কথা থাকলে এরপর মে মাসে বলা হয়। অবশেষে জুন মাসের শুরুতে এসে এমপিওভুক্তির ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ভাত চুরির অপবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, ৪ জনের নামে মামলা
বিসিএসের ভাইভা দিতে ঢাকায় আসার পথে প্রাণ হারালেন ঢাবি শিক্ষার্থী
শিক্ষার্থীদের জন্য ভিসানীতি আরো কঠোর করলো ট্রাম্প প্রশাসন
ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি





