৫৩৬ দিন পর খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান, চলছে ধোয়া-মোছার কাজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ সেপ্টেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৬:৪৯ এএম, ৩০ মার্চ,সোমবার,২০২৬
দীর্ঘ ১৮ মাস পর ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণায় সারাদেশে স্কুল-কলেজে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ। করোনা স্বাস্থ্যবিধি নিশ্চিতের চেষ্টা করছে কর্তৃপক্ষ।
পরিষ্কার করা হচ্ছে ধুলোমাখা বেঞ্চ, ব্লাকবোর্ড ও ক্লাসরুম। শিক্ষক-শিক্ষার্থীদের হাতধোয়ার জন্য বেসিন স্থাপন, হাতধোয়া-মাস্ক পরা-হাঁচিকাশির শিষ্টাচারসহ বিভিন্ন স্বাস্থ্যবিধি মানাতে সচেতনতামূলক ব্যানার-ফেস্টুনও টাঙানো হচ্ছে প্রতিষ্ঠানগুলোতে।
এদিকে, দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে খুশি অভিভাবকরা। তারা জানান, দীর্ঘদিন স্কুল বন্ধের কারণে ছেলে-মেয়েরা বই খাতার কথা অনেকটা ভুলেই গেছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে অনেকটা চিন্তামুক্ত বলে জানান অভিভাবকরা।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে
টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত, ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার
ইবি শিক্ষিকাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করলেন কর্মচারী
শাকসু নির্বাচন বন্ধ করা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন’





