২০২৪ সালে পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে হবে এসএসসি ও সমমানের পরীক্ষা
২০১৪ সালের মাধ্যমিক এসএসসি ও সমমান পরীক্ষার সময় ঘোষণা করেছে শিক্ষা বোর্ড। জানানো হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সব বিষয়, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। আর পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে।
সোমবার (১০ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সব বিষয়, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।
সেই সঙ্গে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ।
করোনা মহামারীর কারণে বিগত তিন বছর ফেব্রুয়ারিতে এ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। আর ২০২০ সালের এইচএসসি পরীক্ষা হয়নি। এসএসসি ও জেএসসির ফলের ভিত্তিতে এইচএসসির ফল নির্ধারণ হয়। পরের দুই বছর এইচএসসি পরীক্ষা হয় সংক্ষিপ্ত সিলেবাসে। আবারও ফিরছে পূর্ণাঙ্গ সিলেবাস।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ভাত চুরির অপবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, ৪ জনের নামে মামলা
বিসিএসের ভাইভা দিতে ঢাকায় আসার পথে প্রাণ হারালেন ঢাবি শিক্ষার্থী
শিক্ষার্থীদের জন্য ভিসানীতি আরো কঠোর করলো ট্রাম্প প্রশাসন
ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি





