কর্মসূচির অনুমতি নিতে গিয়ে ডিএমপিতেজামায়াতের ৪ প্রতিনিধি আটক
সংগৃহীত ছবি
আগামী ৫ জুনের কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে আবেদন জমা দিতে যাওয়ার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের প্রতিনিধি দলকে ডিএমপি কার্যালয়ের গেট থেকে আটক করেছে পুলিশ।
সোমাবার বিকাল পৌনে ৫টার দিকে ডিএমপি কার্যালয়ের গেট থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, জামায়াতের ৪ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক সাইফুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট মানবাধিকার কর্মী ড. গোলাম রহমান ভুইয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাতেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দীন ভুইয়া প্রমুখ।
আটকদের রাজধানীর শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
আ.লীগ ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ: আসিফ নজরুল
মসজিদের দরজা বন্ধ করায় প্রাণে বেঁচে যাই: এমপি মাছুম মোস্তফা.
যে কারণে সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা
মুচলেকা দিয়ে বিদেশ যাওয়ার প্রস্তুতি, সাবেক স্পীকার শিরীন শারমিনের





