দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত আলেমের ইন্তেকাল
দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত আলেমে দ্বীন, দক্ষিণ আফ্রিকা মুসলিম জুডিশিয়াল কাউন্সিলের নির্বাহী ম্যাজিস্ট্রেট, দক্ষিণ আফ্রিকার আবসা ও এফএনবির ইসলামী ব্যাংকিং শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান শায়খ তাহা করান ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (১০ জুন) রাতে কেপটাউনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
শায়খ তাহা করান দক্ষিণ আফ্রিকার একজন বিজ্ঞ মুফতি এবং স্বনামধন্য ইসলামিক স্কলার। দক্ষিণ আফ্রিকার কেপটাউনের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা শায়খ ইউসুফ করান কেপটাউনের অন্যতম প্রাচীন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ছিলেন।
শায়খ তাহা করান ভারত, পাকিস্তান, মিসর, দুবাই ও সৌদি আরবে কোরআন, হাদিস ও ফিকাহ শাস্ত্রের ওপর উচ্চশিক্ষা লাভ করেন। তিনি দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকা মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম ছিলেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ইতালিতে আপন ছোট ভাইকে হত্যা করে ভিডিও কলে পরিবারকে দেখাল বড় ভাই
যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, তদন্তে বেরিয়ে আসছে রোমহর্ষক তথ্য
যুক্তরাষ্ট্র থেকে শিক্ষার্থী লিমনের মরদেহ ফিরিয়ে আনতে কাজ করছে দূতাবাস , বৃষ্টির খোঁজে জোর
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত





