পদ্মা সেতুর টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি
পদ্মা সেতু (ফাইল ছবি)
বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহনের টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী, মোটরসাইকেলের টোল নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, আর বড় বাসের টোল নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪০০ টাকা।
রাষ্ট্রপতির আদেশে মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সেতু বিভাগের উপসচিব আবুল হাসানের সই করা প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
পদ্মা সেতুতে চলাচলের ক্ষেত্রে টোল হার-
মোটরসাইকেলে ১০০ টাকা,
কার ও জিপ ৭৫০ টাকা,
পিকআপ এক হাজার ২০০ টাকা,
মাইক্রোবাস এক হাজার ৩০০ টাকা,
ছোট বাস (৩১ আসন) এক হাজার ৪০০ টাকা,
মাঝারি বাস (৩২ আসন বা এর বেশি) দুই হাজার টাকা,
বড় বাস (থ্রি-এক্সেল) দুই হাজার ৪০০ টাকা,
ছোট ট্রাক (পাঁচ টন পর্যন্ত) এক হাজার ৬০০ টাকা,
মাঝারি ট্রাক (৫ টনের বেশি থেকে ৮ টন) দুই হাজার ১০০ টাকা,
মাঝারি ট্রাক (৮ টনের অধিক থেকে ১১ টন) দুই হাজার ৮০০ টাকা,
ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) পাঁচ হাজার ৫০০ টাকা,
ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ছয় হাজার টাকা,
ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ছয় হাজারের সঙ্গে প্রতি এক্সেলের জন্য এক হাজার ৫০০ টাকা যুক্ত হবে।
দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের সড়ক পথে রাজধানীর সঙ্গে যোগাযোগের দুর্ভোগ লাঘবে এক যুগেরও বেশি সময় ধরে অপেক্ষায় আছে মানুষ। সেতুর নির্মাণ প্রায় শেষ। জুনের শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দেবেন, সেদিনই সেতু উব্দোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





