মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ জানুয়ারী,রবিবার,২০২৬ | আপডেট: ০২:৫৮ পিএম, ২৭ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৬
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠির মধ্যে সংঘাতে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে ছোড়া গুলিতে বাংলাদেশি এক শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছে।
রোববার সকাল ৯টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র।
নিহত শিশু আফনান (৭) একই এলাকার জসিম উদ্দিনের মেয়ে। তবে ঘটনায় আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
স্থানীয়দের বরাতে খোকন কান্তি রুদ্র বলেন, রোববার সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকা সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠির মধ্যে তীব্র সংঘাতের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের মধ্যে অন্তত ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়।
এক পর্যায়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠির সদস্যরা সীমান্তের শূন্যরেখার দিকে পিছু হটে অবস্থান নেয়। এতে সকাল ৯টার দিকে আবারও উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘাতের ঘটনা ঘটে। এ সময় মিয়ানমার দিক থেকে ছোড়া গুলি সীমান্তের বাংলাদেশি একটি বসতঘরে আঘাত হানে। এতে বাংলাদেশি এক শিশু গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
পুলিশের এই উপপরিদর্শক বলেন, ঘটনার খবর শুনে পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। উত্তেজিত স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনাস্থলে যেতে বাধা দেওয়ায় সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না।
নিহত শিশুর মরদেহ এখনো বাড়িতেই রয়েছে বলে জানান এসআই খোকন কান্তি রুদ্র।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
নিয়োগ পরীক্ষায় জাতীয় সংগীত লিখতে না পারায় সব প্রার্থী বাদ
জামায়াতকে ভোট দেওয়ায় স্ত্রীদের তালাক দিতে বললেন এমপি মোবাশ্বের
বাড়িতে ফিরল শিশু ফাইজা, জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর
বাংলা মায়ের ভাষা হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী





