‘৯ মাস হলো বিয়ে করেছি, বুঝে উঠতে স্ত্রীর সময় লাগবে’
আজ রোববার (৮ মে) রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আমার স্ত্রী আমাকে না জানিয়ে যেটা করেছেন সেটা ঠিক করেননি। এতে আমি বিব্রত। আসলে, মাত্র ৯ মাস হলো বিয়ে করেছি, বুঝে উঠতে স্ত্রীর সময় লাগবে। সে তো আমার রাজনৈতিক বিষয়ে পরিচিত না।
রেলমন্ত্রীর আত্মীয়র পরিচয় দিয়ে বিনা টিকিটে ট্রেনে চড়া ও ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) শফিকুল ইসলামের বরখাস্তের বিষয়ে তিনি আরও বলেন, আমার স্ত্রী তার আত্মীয়ের সাথে খারাপ ব্যবহার হয়েছে এ ব্যাপারে অভিযোগ করেছে, কিন্তু বরখাস্ত করার কথা তিনি বলেননি।
তবে টিটিই শফিকুল ইসলামের বরখাস্ত আদেশ প্রত্যাহার করার কথা জানান রেলমন্ত্রী। এছাড়া, পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে শোকজ করা হবে বলেও জানান তিনি। মন্ত্রী এবং তার স্ত্রী ছাড়া কেউ বিনা টিকিটে রেলে চড়ার এখতিয়ার নেই জানিয়ে মন্ত্রী বলেন, সেই টিটিইকে পুরস্কৃত করাও হতে পারে।
রেলমন্ত্রী বলেন, ‘ভুলভ্রান্তি হলে মানুষ তো সেভাবেই দেখবে। আমার কোনো ইনভলভমেন্ট এখানে ছিলো না। বলা হচ্ছে যে মন্ত্রীর কারণে এমনটা ঘটছে। আমার যদি কিছু করার থাকত তাহলে তো সরাসরিই করতে পারতাম। কারও সাহায্যের তো দরকার হবে না। মেসেজটা যেভাবে গেছে সেটা সঠিক না।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





