ঈদ জামাত ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরের জামাত ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
রোববার (১ মে) জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
মোহা. শফিকুল ইসলাম বলেন, মুসুল্লিরা জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু নিয়ে ঈদগাহে প্রবেশ করতে পারবেন না। প্রত্যেককে তল্লাশি করার পর আর্চওয়ে গেট দিয়ে প্রবেশ করতে হবে।
জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, জামাতের আগে সুইপিং করবে বোম্ব ডিস্পোজাল ইউনিট, থাকবে সিসিটিভি ক্যামেরা।
ঢাকায় এবার ছোট-বড় ১ হাজার ৪৬৮টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং সবগুলোতেই ডিএমপি নিরাপত্তা দেবে বলেও জানান তিনি।
তল্লাশিতে সময় লাগায় জামাতের নির্ধারিত সময়ের আগে মুসুল্লিদের ঈদগাহে আসার অনুরোধ জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





