সাবেক অর্থমন্ত্রী মুহিতের সর্বশেষ অবস্থা
দেশের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থা কিছুটা ভালো আছে। সোমবার ৭ মার্চ দুপুর সোয়া ১টার দিকে এ তথ্য জানান তার ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাইয়ের সঙ্গে দুটি ছবি পোস্ট করে তিনি বলেন, ”মুহিত ভাইয়ের শারীরিক অবস্থা আজকে
কিছুটা ভালো। দেশ-বিদেশের সবার কাছে আমার ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমিন।” এই পোস্টে তিনি উল্লেখ করেন, প্রথম ছবিটি আজকে ৭ মার্চ তোলা, দ্বিতীয় ছবিটি যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে আসার পর ৪ মার্চ বাসায় তোলা।এর আগে গত শনিবার সকালে শারীরিক অবস্থার
অবনতি হলে তাকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। তখন অর্থমন্ত্রীর আরেক ছোট ভাই এএসএ মুইজ সুজন বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আবুল মাল আবদুল মুহিতকে হাসপাতালে নেওয়া হয়। তিনি মুখে কোনো খাবার খেতে পারছিলেন না।গত বছরের ২৫ জুলাই আবুল মাল আবদুল মুহিতের করোনা শনাক্ত হয়েছিল।
পরে উন্নত চিকিৎসার জন্য ২৯ জুলাই তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। এরপর গত বছরের ১৪ আগস্ট তার করোনা পরীক্ষায় ফল নেগেটিভ আসে। ১৮ আগস্ট তিনি সিএমএইচ থেকে তার ঢাকার বনানীর বাসায় ফেরেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





