করোনা রোগীর সংখ্যা ১৬ লাখ ছাড়ালো, নতুন ২৯১৬
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২ হাজার ৯১৬ জনের শরীরে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১১১ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৬ লাখ ১ হাজার ৩০৫ জন।
করোনাভাইরাস নিয়ে বুধবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৯৬৪টি। শনাক্তের হার ১১.৬৮ শতাংশ।
আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ২৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৬৫৩ জন।
এর আগে মঙ্গলবার দেশে করোনায় দুইজনের মৃত্যু হয়। এ সময়ে নতুন করে শনাক্ত হন ২ হাজার ৪৫৮ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ভারতীয় ভিসা প্রক্রিয়ায় শিগগিরই ইতিবাচক পরিবর্তন হবে: পররাষ্ট্রমন্ত্রী
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, একবার জ্বালানিতে চলবে ১৮ মাস
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী





