আজ থেকে করোনার বুস্টার ডোজ শুরু
দেশে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ আজ মঙ্গলবাল থেকে দেয়া শুরু হচ্ছে। এর আগে গত সপ্তাহে পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজ দেয়া হলেও এবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।
অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের বুস্টার ডোজের আওতায় আনা হবে। দেশে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেয়া হচ্ছে। যাদের টিকা দেয়া হবে তারা এসএমএস পাবেন।
গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা জানান স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া এবং স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর।
স্বাস্থ্য সচিব বলেন, করোনা মোকাবিলায় গত রোববার (১৯ ডিসেম্বর) পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজ দেয়া শুরু হয়। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এরই মধ্যে সুরক্ষা অ্যাপ প্রস্তুত করা হয়েছে।
তিনি আরো বলেন, অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের বুস্টার ডোজ দেয়া হবে। বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেয়া হবে। দেশে টিকার কোনো সংকট নেই।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, সুরক্ষা অ্যাপ অনেকটা প্রস্তুত। মঙ্গলবার আপাতত ঢাকার কয়েকটি কেন্দ্রে শুরু হচ্ছে। এসএমএস দেয়ার পর বুস্টার ডোজ দেয়া হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য স্থানেও শুরু হবে।
এর আগে গত ১৯ ডিসেম্বর করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন রোধে ১৭ জন প্রবীণ নাগরিককে দিয়ে শুরু হয় বুস্টার ডোজ কার্যক্রম। প্রথম ব্যক্তি হিসেবে বুস্টার ডোজ নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





