দ্বিতীয় পরীক্ষায়ও করোনা পজিটিভ খালেদা জিয়া
করোনায় আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দ্বিতীয় দফার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। শনিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে সংবাদ সম্মেলনে করে জানান বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান এফ এম সিদ্দিকী।
এর আগে শনিবার রাত ১০টা ৫ মিনিটে চিকিৎসক দল খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা এবং গতকালের পরীক্ষাগুলোর রিপোর্ট পর্যালোচনা করতে তাঁর বাসায় যান। দুই ঘণ্টার বেশি সময় তাঁরা খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন।
দ্বিতীয় দফার রিপোর্টেও করোনা পজিটিভ এলেও বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা ভালো বলে জানান এফ এম সিদ্দিকী। তিনি বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা ভালো আছে। তাঁর ফুসফুসেও কোনো জটিলতা নাই।’
এফ এম সিদ্দিকী বলেন, ‘আজ খালেদা জিয়ার শারীরিক সবগুলো পরীক্ষা করা হয়েছে, রিপোর্ট ভালো আসছে। করোনার দ্বিতীয় সপ্তাহের যে জটিলতা, তিনি সেটা কাটিয়ে উঠেছেন। আশা করছি পাঁচ-ছয় দিন পর আবার টেস্ট করলে তিনি নেগেটিভ হয়ে যাবেন করোনা থেকে।’
এদিকে খালেদা জিয়ার আরেক চিকিৎসক ডাক্তার জাহিদ বলেছেন, খালেদা জিয়াসহ বাসার চারজনের করোনার দ্বিতীয় রিপোর্ট পজিটিভ এসেছে। বাকী পাঁচজন নেগেটিভ হয়েছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





