ডেঙ্গুতে একদিনে ১৬ মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী
সারাদেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। এ সময়ে ২ হাজার ৪১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। মঙ্গলবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত একদিনে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ১ হাজার ১৬২ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ২৫৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ৯২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ৬৮৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ হাজার ৫৬০ জন। মারা গেছেন ২০১ জন। এর মধ্যে ঢাকা সিটির ১৬২ জন এবং ঢাকা সিটির বাইরের ৩৯ জন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





