নেপালে ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত
নেপালের কাসকি জেলার পোখরায় ৭২ জন আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে যাওয়ার সময় প্লেনটি বিধ্বস্ত হয়। স্থানীয় সময় রোববার সকালে উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে উড়ে আসা ইয়েতি এয়ারলাইনসের এটিআর ৭২ মডেলের একটি ফ্লাইট রোববার সকালে কাসকি জেলার পোখরায় বিধ্বস্ত হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্লেন বিধ্বস্তের ঘটনায় বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমগুলোতে ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। হেলিকপ্টারে করে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। ইয়েতি এয়ারলাইনসের মুখপাত্র সুদর্শন বারতাউলা কাঠমান্ডু পোস্টকে জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া প্লেনটিতে ৬৮ যাত্রী এবং চারজন ক্রু ছিলেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের স্থায়ী ভিসা বন্ড
‘আমি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি’: ফিলিস্তিনি অধ্যাপক
মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে বেড়ে ৪১
‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’,চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা





