স্কুলেই সন্তানপ্রসব, সদ্যোজাতকে ঝোপে ফেলে দিলো ছাত্রী!
জন্মের পর সদ্যোজাত সন্তানকে স্কুলের পাশে একটি ঝোপে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর বিরুদ্ধে। সেখানেই মৃত্যু হয়েছে শিশুটির। ওই ছাত্রীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগে অন্য একটি স্কুলের দশম শ্রেণির এক ছাত্রকে আটক করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ু রাজ্যের কুদ্দালোর জেলার একটি গ্রামে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্থানীয় একটি সরকারি উচ্চমাধ্যমিক স্কুলের পাশের ঝোপে এক সদ্যোজাতর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্কুলের শিক্ষার্থীরা। প্রধানশিক্ষককে খবর দেওয়া হলে পুলিশে খবর দেনে তিনি। পুলিশ এসে শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কামরাজ হাসপাতালে নিয়ে যায়।
স্কুলেরই কোনও ছাত্রী শৌচাগারে পুত্রসন্তানের জন্ম দেওয়ার পর তাকে ঝোপের কাছে ফেলে যায় বলে অনুমান করে পুলিশ। সেই মতো জিজ্ঞাসাবাদ করতেই ১৬ বছর বয়সি এক ছাত্রী স্বীকার করে, ওই সন্তান তারই।
পুলিশ জানিয়েছে, সন্তানের বাবা অন্য একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণির এক ছাত্র। দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা ছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে ওই ছাত্রী। এর পরেই ওই কিশোরকে আটক করে পুলিশ। পকসো-সহ একাধিক ধারায় মামলা করা হয় ওই ছাত্রের নামে। তোলা হয় জুভেনাইল আদালতে। বিচারক ছেলেটিকে হোমে পাঠানোর নির্দেশ দেন। কিশোরীকে আপাতত চিকিৎসার জন্য ভর্তি হাসপাতালে করা হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ট্রাম্পের ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি বাতিল করলেন আদালত
ব্রিটিশ তরুণ নওয়াক হত্যাকাণ্ড, উত্তপ্ত হচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সম্পর্ক
আইসিইউতে পিতা, হোটেলে ওঠেন ছেলে, সেখানেই এক পরিবারের ৮ সদস্যের মৃত্যু
আমি সব জানি : ‘বাংলাদেশে একটি বড় হত্যাকাণ্ড’ সম্পর্কে মমতা





