বাইসাইকেল থেকে পড়ে বাইডেন বললেন, ‘ভালো আছি’
যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যে নিজের সৈকত সংলগ্ন বাড়ির কাছে সকালবেলা সাইকেল নিয়ে বের হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি জিল বাইডেন। সাইকেল চালানোর সময় হঠাৎই ঘটে বিপত্তি। পড়ে যান জো বাইডেন।
তবে কোনো চোট বা আঘাত লাগেনি তার। পড়ার সঙ্গে সঙ্গে নিজেই উঠে পড়েন তিনি এবং সবাইকে আস্বস্ত করে ৭৯ বছর বয়সী বাইডেন বলেন, ‘আমি ভালো আছি।’ বাইডেনের সেই সাইকেল থেকে পড়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকে আবার মজা করে মন্তব্য করছেন, ‘এটি পুতিনের কারসাজি!’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সার্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ রাস্তায়, নেতৃত্বে শিক্ষার্থীরা
এবার পাকিস্তানে আত্মপ্রকাশ করল ‘তেলাপোকা আওয়ামি লিগ’
আহমাদিনেজাদকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে যাচ্ছে মার্কিন সিনেট





