হাতে চায়ের গ্লাস, লজ্জায় অবনত মুখ, আফজল-সাবিনার প্রেমকাহিনি এখন ভাইরাল
আফজল-সাবিনা। ওঁদের দেখা গেল দিল্লির একটি চায়ের দোকানে। এক গ্লাসে ভাগাভাগি করে চা খাচ্ছেন। লজ্জায় অবনত মাথা সাবিনার, ওঁর দিকে তাকিয়ে মুচকি হাসি আফজলের। চা ভর্তি একটি গ্লাস দু’জনের ধরে রেখেছেন। সম্প্রতি এই ছবিটি ভাইরাল হয়েছে। আর এই ছবিই ওঁদের ভালবাসার কাহিনি তুলে ধরেছে।
যে কাহিনি নেটাগরিকদের মন ছুঁয়েছে।বাবা-মায়ের অমতে বিয়ে করেছেন ওঁরা। এক জনের বয়স ২১, অন্য জনের ১৯। ছোট থেকেই একে অপরকে ভাল ভাবে চিনতেন। কিন্তু ওঁদের প্রেমসফর শুরু হয়েছে ২০১৯ সালে। সাবিনার বাবা-মা চাইতেন না অফজলের সঙ্গে মেয়ে মেলামেশা করুক। আফজল দিনমজুরের কাজ করেন। দিনে ৩০০ টাকা আয়।
রুশ সেনার লক্ষ্য এ বার সিভেরোডোনেৎস্ক, হামলায় নিহত দেড় হাজার শহরবাসী কিন্তু ওই যে কথায় আছে, প্রেম কোনও কিছুতে বাধা মানে না! আফজল-সাবিনাও এক দিন সব বাঁধন ছিঁড়ে নিজেদের মতো বাঁচার রাস্তা খুঁজে নিলেন। পালিয়ে একটি পার্কে ওঁরা বিয়ে সারেন। কয়েক জন বন্ধু-বান্ধব হাজির ছিলেন।
আফজল-সাবিনা এখন একটি ঘর ভাড়া করে থাকেন সরাই কেলাতে। দু’জনের পছন্দের জিনিস চা। যখনই কোথাও চা খান, এক গ্লাসেই। আফজলের মতে, এতে নাকি ভালবাসা বাড়ে, অন্তরের টান বাড়ে। তাই ওঁরা এক থালাতেও ভাগাভাগি করে খান।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সার্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ রাস্তায়, নেতৃত্বে শিক্ষার্থীরা
এবার পাকিস্তানে আত্মপ্রকাশ করল ‘তেলাপোকা আওয়ামি লিগ’
আহমাদিনেজাদকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে যাচ্ছে মার্কিন সিনেট





