এমপি, মন্ত্রীরা যাতে দেশ ছাড়তে না পারেন, সেজন্য শ্রীলঙ্কায় বিমানবন্দরের প্রবেশপথ বন্ধ
কোনো এমপি বা মন্ত্রী যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সেজন্য শ্রীলঙ্কার বন্দরনায়েকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের (বিআইএ) প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা।
বিমানবন্দরের সূত্র উল্লেখ করে এ খবর দিয়েছে শ্রীলঙ্কার অনলাইন ডেইলি মিরর। এতে বলা হয়, কাতুনায়েকে ফ্রি ট্রেড জোনের এসব বিক্ষোভকারী বিমানবন্দরে প্রবেশের সড়কে নানা রকম গাড়ি এলোপাতাড়ি পার্কিং করে অবরোধ সৃষ্টি করেছে।
এই বাধাকে উপেক্ষা করে কারো পক্ষে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করা সম্ভব নয়। এ বিষয়ে বেশ কিছু ছবিও প্রকাশ করেছে ডেইলি মিরর।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সার্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ রাস্তায়, নেতৃত্বে শিক্ষার্থীরা
এবার পাকিস্তানে আত্মপ্রকাশ করল ‘তেলাপোকা আওয়ামি লিগ’
আহমাদিনেজাদকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে যাচ্ছে মার্কিন সিনেট





