নবজাতক নাতনিকে বাড়ি নিয়ে যেতে হেলিকপ্টার ভাড়া করলেন কৃষক
অনেক নারীই বাবার বাড়িতে গিয়ে সন্তানের জন্ম দেন। ভারতের পুণের এক নারীও বাবার বাড়িতে গিয়ে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। নাতনিকে নানার বাড়ি থেকে প্রথমবার নিজের বাড়িতে নিয়ে আসতে অভিনব কাণ্ড ঘটিয়েছেন কৃষক দাদা।
এক প্রতিবেদনে জানিয়েছে, নাতনিকে প্রথমবার বাড়িতে নিয়ে আসার জন্য গতকাল মঙ্গলবার একটি হেলিকপ্টার ভাড়া করেছেন ওই কৃষক। পুণের বালিওয়াদি এলাকার কৃষক অজিত পান্ডুরং সাংবাদিকদের বলেছেন, পরিবারের নতুন সদস্যের নাম রাখা হয়েছে কৃশিকা। নাতনিকে প্রথমবার চোখ ধাঁধানো আয়োজন করে বাড়িতে নিয়ে আসতে চেয়েছেন।
এজন্য পার্শ্ববর্তী শেওয়াল ওয়ারিতে নাতনির নানার বাড়ি হলেও হেলিকপ্টার ভাড়া করেছেন। হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে নাতনি ও তার মাকে। ঘটনাটি ওই এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে বেড়ে ৪১
‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’,চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা
পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
উত্তপ্ত নয়াদিল্লি রণক্ষেত্র, যন্তর মন্তরে ইন্টারনেট বন্ধ





