তালেবানের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি : সাবেক জেনারেল
আফগান সেনাবাহিনীর এক সাবেক জেনারেল বলেছেন, তিনি এবং অনেক সাবেক সেনা ও রাজনীতিক নতুন করে তালেবানের বিরুদ্ধে লড়াই শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। লে. জেনারেল সামি সাদাত নামে ওই সাবেক সেনা কর্মকর্তা বিবিসির সঙ্গে আলাপকালে বলেন, ‘আট মাসের তালেবান শাসনে অনেক আফগান বুঝে গেছেন, সামনের একমাত্র করণীয় হচ্ছে সামরিক উদ্যোগ। ’
সামি সাদাত বলেন, ঈদের পর আগামী মাসেই তাদের অভিযান শুরু হতে পারে। ওই সময়ই তিনি আফগানিস্তানে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী প্রত্যাহারের পরপর মাত্র দশ দিনের ঝটিকাগতির এক অভিযানের পর গত বছরের আগস্টে কট্টরপন্থী তালেবান দ্বিতীয়বারের মতো দেশের নিয়ন্ত্রণ হাতে নেয়।
লে. জেনারেল সাদাত এ নিয়ে বিবিসির সঙ্গেই প্রথম কথা বলেন। সাদাত বলেন, তিনি ও সমমনা অন্যরা আফগানিস্তানকে তালেবানমুক্ত করে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য 'সাধ্যের মধ্যে সব কিছু করবেন। ’
লে. জে. সাদাত বলেন, ‘স্বাধীনতা না পাওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। ’ তিনি এ জন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে অস্বীকৃতি জানান।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে বেড়ে ৪১
‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’,চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা
পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
উত্তপ্ত নয়াদিল্লি রণক্ষেত্র, যন্তর মন্তরে ইন্টারনেট বন্ধ





