'ভারতকে বেশি ভালোবাসলে, সেখানে চলে যান', ইমরানকে মরিয়াম
জাতির উদ্দেশে দেওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাষণের কড়া সমালোচনা করেছেন দেশটির বিরোধীদলীয় নেতারা। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়াম নওয়াজ ইমরানকে উদ্দেশ্য করে বলেন, যদি ভারতকে এতই ভালোবাসেন, তাহলে সেখানে চলে যান।'
অনাস্থা প্রস্তাব খারিজ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ার পর গতকাল শুক্রবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান খান। এতে আবারও ভারতের পররাষ্ট্রনীতির প্রশংসা করেন তিনি।
ইমরান খানের ভাষণের পর মরিয়াম নওয়াজ টুইটারে লেখেন, ইমরানকে ঘরে পাঠিয়েছে তার দল, অন্য কেউ নন। যদি আপনি ভারতকে এত বেশি ভালোবাসেন, তাহলে কেন সেখানে চলে যাচ্ছেন না? পাকিস্তানকে একা থাকতে দিন।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ২৭ বার অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। প্রধানমন্ত্রী ইমরান খানের মতো তাদের কেউই দেশের সংবিধানকে ব্যবহার করেননি। মরিয়াম বলেন, বাজপেয়ী মাত্র এক ভোটে হেরেও ক্ষমতা থেকে সরে গেছেন, আপনার মতো সংবিধান ও গোটা জাতিকে জিম্মি করেননি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে বেড়ে ৪১
‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’,চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা
পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
উত্তপ্ত নয়াদিল্লি রণক্ষেত্র, যন্তর মন্তরে ইন্টারনেট বন্ধ





