যথাসময়ে ফুল ফোটাতে না পারায় মালিদের কারাদণ্ড
যথাসময়ে ফুল না ফোটায় এবার বাগানের মালিদের কারাদণ্ড দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। আজ ১৬ ফেব্রুয়ারি ছিল কিমের বাবার জন্মদিন। ইচ্ছে ছিল বাবার জন্মদিন উপলক্ষে খুব ঘটা করে ফুল দিয়ে সাজাবেন বাবার মূর্তি। কিন্তু তার সেই আশা পণ্ড করে দিলেন মালিরা। আর তাতেই খুব রেগে গেলেন উত্তর কোরিয়ার এই প্রেসিডেন্ট।
গাছে সময়মতো ফুল ফোটতে না পারায় গ্রিন হাউসের ম্যানেজার হান এবং তার সব মালিকে ছয় মাসের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন কিম। কিমের বাবা জং-ইলের নামানুসারে ওই ফুলের নামকরণ করা হয় কিমজংগিলিয়াস। বিশেষ প্রজাতির এই ফুলের জন্য উপযুক্ত আবহাওয়ার প্রয়োজন। গ্রিন হাউসে সেই উপযুক্ত পরিবেশ তৈরি করে এই ফুল চাষ করা হয় উত্তর কোরিয়ায়।
সংবাদ সংস্থা ডেইলি এনকের প্রতিবেদন অনুযায়ী, ১৬ ফেব্রুয়ারি ছিল কিমের বাবার জন্মবার্ষিকী। কিমজংগিলিয়াস ফুল দিয়ে বাবার মূর্তি এবং ছবি সাজিয়ে তুলতে চেয়েছিলেন কিম। ফুল নিয়ে ডাক পড়ে গ্রিন হাউসের ম্যানেজার হানের। তিনি হাজির হয়েছিলেন ঠিকই। কিন্তু ফুল নিয়ে হাজির হতে পারেননি। কারণ, সময়মতো গাছে ওই ফুট ফোটাতে তিনি ব্যর্থ হয়েছিলেন এবং ফুল হাতের কাছে না পেয়ে রেগে হয়ে ওঠেন কিম।
সূত্র : ডেইলি এনকে
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে বেড়ে ৪১
‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’,চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা
পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
উত্তপ্ত নয়াদিল্লি রণক্ষেত্র, যন্তর মন্তরে ইন্টারনেট বন্ধ





