প্রশান্ত মহাসাগরে বিশাল আগ্নেয়গিরিতে বিস্ফোরণ, টোঙ্গায় সুনামি
প্রশান্ত মহাসাগরে বিশাল আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটার কারণে টোঙ্গায় সুনামি দেখা দিয়েছে। সমুদ্রের পানির নিচে থাকা এক বিশাল আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হওয়ার পর বিশাল ঢেউ সৃষ্টি হয়ে এ সুনামি ঘটে। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে বিবিসি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা গেছে, একটি খ্রিস্টান চার্চ ও অনেকগুলো ঘর পানিতে প্লাবিত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, টোঙ্গার রাজধানী শহর নুকু'আলোফায়ও আগ্নেয়গিরির ছাই উড়ে এসে পড়েছে।
টোঙ্গার অধিবাসীদের সুনামি সতর্কতার বিষয়ে জানানো হয়েছে। তাদেরকে উঁচু স্থানে যেতে বলা হয়েছে। হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হা'পাই আগ্নেয়গিরিতে বিস্ফোরণের ফলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকায় শকওয়েভ সৃষ্টি হয়। এর পরেই দেখা দেয় সুনামি। ওই হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হা'পাই আগ্নেয়গিরিটি টোঙ্গার রাজধানী শহর নুকু'আলোফা থেকে মাত্র ৬৫ কি.মি. দূরে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’,চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা
পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
উত্তপ্ত নয়াদিল্লি রণক্ষেত্র, যন্তর মন্তরে ইন্টারনেট বন্ধ
ককরোচ জনতা পার্টির সংসদ অভিমুখে যাত্রা, চ্যালেঞ্জের মুখে সরকার





