ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাবেক ৩ মুখ্যমন্ত্রী গৃহবন্দি
নতুন বছরে জম্মু ও কাশ্মীরের সাবেক তিন মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করা হয়েছে। ফারুক আবদুল্লাহ, মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহর শ্রীনগরের বাড়ি সিলগালা করে দেওয়া হয়েছে। খবর এনডিটিভি ও ইন্ডিয়া টুডের। সাবেক এই তিন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তা বাহিনীর ট্রাক দাঁড় করিয়ে রেখেছে পুলিশ। কাউকে বাড়িতে ঢুকতে কিংবা বের হতে দেওয়া হচ্ছে না।
জম্মু ও কাশ্মীরের নির্বাচনী আসন বণ্টনের সীমানার তালিকা প্রকাশ করেছে নির্ধারণসংক্রান্ত কমিশন। কমিশন কাশ্মীরের একটি আসনের বিপরীতে জম্মু প্রদেশের জন্য ছয়টি অতিরিক্ত আসনের প্রস্তাব করেছে, যা সাবেক রাজ্যের উভয় প্রদেশের জনসংখ্যার অনুপাতের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ।
বিরোধীরা এ প্রস্তাবকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন। তাদের অভিযোগ— প্রস্তাবিত এ আসন বণ্টন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে একজনের একটি ভোট- এই অধিকারের পরিপন্থী। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভের ঘোষণা দিয়েছে সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ নেতৃত্বাধীন গুপকার জোট। এর পরই সাবেক তিন মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করা হয়।
ওমর আবদুল্লাহ গৃহবন্দির কথা নিশ্চিত করে টুইট করেছেন। শনিবার নিজের বাসার সামনে পুলিশের গাড়ির ছবি টুইটারে দিয়েছেন। কীভাবে তাকে, তার বাবাকে এবং তার বোনদের বাড়িতে বন্দি করে রাখা হয়েছে সেটি দেখিয়েছেন ওমর আবদুল্লাহ।
তিনি টুইটারে লেখেন, শুভ সকাল এবং ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের শুরুর দিনেও জম্মু ও কাশ্মীরের পুলিশ বাড়ির সামনে ট্রাক দাঁড় করিয়ে রেখেছে। আমাদের বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। ন্যূনতম গণতান্ত্রিক অধিকারটুকুও অনুশীলন করতে দিচ্ছে না। আমাদের বিক্ষোভ করতে দিচ্ছে না।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ
আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি : শেহবাজ শরিফ
সন্তানকে নিয়ে ছয়তলা থেকে লাফ মায়ের মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশুটি
ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প





