ছাত্রদের সপ্তাহে একদিন স্কার্ট পরে স্কুলে আসার নির্দেশ
প্রাথমিকের সব শিক্ষার্থীকে সপ্তাহে একদিন স্কার্ট পরে স্কুলে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে এক স্কুল। লিঙ্গ বৈষম্য দূর করার প্রয়াস হিসেবেই নাকি এই নির্দেশনা। আর এমন নির্দেশনা দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে স্কুলটি। ঘটনা যুক্তরাজ্যের। খবর ডেইলি মেইল ও এনওয়াই পোস্টের। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, স্কটল্যান্ডের এডিনবার্গের ক্যাসলভিউ প্রাথমিক বিদ্যালয় গত ৪ নভেম্বর থেকে স্পেনের একটি স্কুলের পদাঙ্ক অনুসরণ করে স্কুল চলাকালে সপ্তাহে একদিন স্কার্ট পরার নির্দেশনা দিয়েছে।
অভিভাবকদের এক ই-মেইল বার্তায় ক্যাসলভিউ প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই অংশগ্রহণের ক্ষেত্রে শিশুদের স্বস্তির বিষয়টিও মাথায় আছে তাদের। তাই কেউ চাইলে স্কার্টের নিচে ট্রাউজার কিংবা লেগিংসও পরতে পারবে। কারো বাড়িতে স্কার্ট না থাকলে স্কুল কর্তৃপক্ষ তাদের স্কার্ট সরবরাহ করবে বলেও জানিয়েছে। পুরুষ শিক্ষকরাও চাইলে স্কার্ট পরতে পারবেন। স্কুল কর্তৃপক্ষ আরও বলেছে, পোশাকের কোনো লিঙ্গ নেই, এই বার্তা আমরা ছড়িয়ে দিতে চাই। পছন্দের বিষয়টি আমাদের সবারই স্বাধীনভাবে প্রকাশ করা উচিত। যদিও স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত সব অভিভাবক ভালোভাবে নেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে, লিঙ্গ বৈষম্য নিয়ে গতানুগতিক চিন্তাকে চ্যালেঞ্জ জানিয়ে স্পেনের এক শিক্ষক স্কার্ট পরে স্কুলে আসেন। গত বছর স্কার্ট পরে আসার জন্য এক ছাত্রকে স্কুল কর্তৃপক্ষ বহিষ্কারের পর এ নিয়ে আন্দোলন শুরু হয়। সে আন্দোলনের নাম ‘পোশাকের কোনো লিঙ্গ নেই।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’,চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা
পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
উত্তপ্ত নয়াদিল্লি রণক্ষেত্র, যন্তর মন্তরে ইন্টারনেট বন্ধ
ককরোচ জনতা পার্টির সংসদ অভিমুখে যাত্রা, চ্যালেঞ্জের মুখে সরকার





